নীল আকাশের প্রান্তে | প্রেমময় আধুনিক কবিতা | এস এফ সেলিম আহম্মেদ
[ নীল আকাশের প্রান্তে ]
কবি : এস এফ সেলিম আহম্মেদ।
তারিখ: ০৯ মে ২০২৬ ইং।
খুশিতে হারিয়ে যাও / ঐ নীল আকাশে,,,
আলো-আঁধারের চোরাবালিতে
ডুবে থাকে কিছু অসমাপ্ত স্পর্শ।।
অজানা স্বপ্নের বিভোরে =
পুষ্পরা ডানা মেলে,,,
আর সময় / ধীরে বদলে ফেলে তার মুখ।।
রঙ্গিন শুভেচ্ছার প্রান্তে,,,
কেউ তোমার অপেক্ষায় রয়েছে—
ঠিক লাল গোলাপ হাতে।।
তোমার চোখের গভীর নীলিমায়
হারিয়ে যায় অবুঝ এই মন,,,
নরম অধরের অচেনা ভাষায়
জেগে ওঠে নিষিদ্ধ স্পন্দন।।
নিভৃত রাতের বাতাসে
তোমার সুবাস ভেসে আসে—
যেন মৃত নক্ষত্রের আলো
এখনও পৌঁছায় পৃথিবীতে।।
অস্পর্শ ভালোবাসার কোমল আগুনে
পুড়ে যায় সমস্ত অভিমান,,,
তবু হৃদয় / ফিরে যেতে চায়
সেই এক নামের কাছে।।
খুশিতে হারিয়ে যাও ঐ নীল আকাশে,,,
তবু কোনো গোধূলির শেষ প্রহরে
ফিরে এসো—
কারণ এখনও কেউ
সময়ের ভাঙা সিঁড়িতে বসে রয়েছে,,,
ঠিক লাল গোলাপ হাতে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন