নতুন ভোরের গান | এক নতুন বাংলাদেশের স্বপ্ন
নতুন ভোরের গান
-এস এফ সেলিম আহম্মেদ
রাত পেরিয়ে রাঙা আকাশ, জাগে সোনালি ভোর,
স্বপ্নগুলো ডানা মেলে ডাকে বারংবার।
ত্যাগের রক্ত শুকায়নি এখনও মাটির বুকে,
সাহস নিয়ে দাঁড়াও সবাই—সত্য থাকুক মুখে।
ভয়কে আজ দূরে সরাও, হাতে রাখো হাত,
ঐক্যের এই শক্তিতেই বদলাবে প্রভাত।
তোমার আমার একটুকু ভোট, একটুকু বিশ্বাস,
গড়বে আগামী দিনের সুখী বাংলাদেশ।
শপথ নাও—অন্যায় দেখে নীরব থাকবো না আর,
ন্যায়ের পথে চলবো সবাই, যতই আসুক ঝড়।
শহীদদের সেই অঙ্গীকার বাজে হৃদয়জুড়ে,
ইনসাফেরই পতাকা ওড়াও ঘরে ঘরে, দূরে।
আল্লাহর নামে শুরু হোক নতুন দিনের পথ,
সততায় লিখি ভবিষ্যৎ, মুছে যাক সব ক্ষত।
কারণ যারা সত্য ধরে, হারেনা তারা কভু—
রহমতেরই আলো নামে ধরণীর সব রবু।
এসো গড়ি এমন দেশ—শান্তি যেখানে বাস,
মানুষ মানুষকে ভালোবাসে, নেই কোনো হতাশ।
নতুন সূর্য উঠবেই দেখো, কাটবে আঁধার ঘোর—
বাংলাদেশ এগিয়ে যাবে এক নতুন ভোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন