শুভেচ্ছার দিনলিপি
শুভেচ্ছার দিনলিপি
লেখক: এস এফ সেলিম আহম্মেদ
২৩ জানুয়ারি—
আজকের এই দিনে
ভেসে আসে কত স্বর,
ফেসবুকের নীল আকাশে
শুভেচ্ছার আলোর ঢল।
হোয়াটসঅ্যাপের সবুজ পথে
ভালোবাসা হেঁটে আসে,
দূরের মানুষও আজ
হয়ে ওঠে খুবই কাছে।
একটি মাত্র বাক্য—
“শুভ জন্মদিন, সেলিম”—
হয়ে যায় আশীর্বাদ,
হয়ে যায় জীবনের ঋণ।
কারও স্মৃতির গন্ধ মাখা কথা,
কারও নীরব প্রার্থনা,
সব মিলিয়ে আজ
আমার পথচলার প্রেরণা।
আমি জানি, শব্দে ধরা যায় না
এই মায়ার পরিমাণ,
ভালোবাসার এই ঋণ
বয়ে চলে আজীবন প্রাণে প্রাণে।
বন্ধু, প্রিয়, শুভাকাঙ্ক্ষী—
তোমাদের এই স্পর্শে
আমার জন্মদিন
হয়ে উঠেছে বিশ্বাসের উৎসবে।
এস এফ সেলিম আহম্মেদ
শুধু একজন মানুষ নয়,
তোমাদের ভালোবাসায়
আজ আরও দায়িত্বশীল এক নাম।
হৃদয়ের গভীর থেকে
এইটুকুই জানাই কথা—
তোমাদের ভালোবাসাই
আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন