কেরোসিন | ভোটের রাজনীতির তীক্ষ্ণ ব্যঙ্গ কবিতা — এস এফ সেলিম আহম্মেদ

 

কেরোসিন

— এস এফ সেলিম আহম্মেদ

ভোট এলেই দেশে নামে হিম,
নেতার গলায় কাঁপে সুর-ছিম।
পকেট ফাঁকে লুকানো থাকে,
কেরোসিন— কথা-চুলায় ঝাকে।

আগুন নেই, তবু ঢালা হয়,
ভাষণ জ্বলে, বিবেক ক্ষয়।
ক্ষুধার চুলায় স্বপ্ন সেঁকে,
ভবিষ্যৎ পোড়ে প্রতিশ্রুতির ফাঁকে।

যেখানে প্রশ্ন, সেখানেই হাঁক,
যেখানে যুক্তি— স্লোগান পাক।
দাম বাড়লে বিশ্ববাজার দোষী,
ভোট চাইলে নেতা হন অতি ঘোষী।

জনতা জ্বালে আগুন জোরে,
নেতা দাঁড়ান ছবি তোলার ঘোরে।
ঘর পুড়লে জনতার দায়,
নিভলে আগুন— নেতা গায়।

ভোট শেষে মাঠ হয় ফাঁকা,
শিশি খালি, প্রতিশ্রুতি ঠাঁকা।
ধোঁয়া জমে গণতন্ত্রের বুকে,
স্বপ্ন খোঁজে পোড়া সুখে।

কেরোসিন তেল নয়— অস্ত্র,
সময় বুঝে ঢালা মন্ত্র।
ছন্দে ছন্দে সত্য লিখি,
আলো কম— ধোঁয়াই বেশি রাজনীতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছায়া | প্রেমের অতীতের এক হৃদয়স্পর্শী আধুনিক কবিতা

"রমজান" — এস এফ সেলিম আহম্মেদ | আধুনিক আত্মজাগরণের কবিতা

মাতৃ ভাষা | রক্তে লেখা একুশ