সুড়ঙ্গ দর্শন: মানব জীবনের রহস্য ও দার্শনিক যাত্রা

 ✍️ কবিতা: সুড়ঙ্গ দর্শন

লেখক: এস এফ সেলিম আহম্মেদ।


নাভীর তলে লুকায়িত দ্বার,

যুগের স্রোতে ডুবে যে পার।

দেশ-কাল হারায় অতলে গিয়ে,

মানব রহস্য বাঁধা তাতে নিয়ে।


নারী দেহ এক মহাগ্রন্থ,

আদিম আগুনে শাণিত সত্ত্ব।

খাঁজকাটা পথে আঁচের ধারা,

খুলে দেয় সৃষ্টির গুপ্ত দ্বার।


মনুর নাম সেই স্রোতে লেখা,

চাবিহীন তালায় রহস্য রেখা।

অচিন মুন্সী বানায় যে চাবি,

তারই খোঁজে ঘুরে নর প্রলাপী।


সুধার ফোয়ারা শীতল স্রোত,

সেই তো টানে সৃষ্টির রথ।

রাজা-ঋষি নতশির হয়,

অতল রহস্যে জীবন ক্ষয়।


চোরাবালি এ নেশার খেলা,

তাতেই লুকায় জন্মের বেলা।

সুড়ঙ্গ শক্তি বাঁচায় প্রাণ,

চলছে তাতে সৃষ্টি গান।।


#কলমকণ্ঠজ্ঞান #SFSelimAhmed #KKG360 #বাংলারকবিতা #মুক্তচিন্তা #লেখকজীবন #বাংলাদেশেরলেখক #স্বাধীনচিন্তা #বাংলারলেখক #দার্শনিককবিতা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছায়া | প্রেমের অতীতের এক হৃদয়স্পর্শী আধুনিক কবিতা

"রমজান" — এস এফ সেলিম আহম্মেদ | আধুনিক আত্মজাগরণের কবিতা

মাতৃ ভাষা | রক্তে লেখা একুশ