শরতের আকাশ, ফুল আর ভালোবাসা নিয়ে আধুনিক কবিতা | শরতের প্রেমকাব্য
### শরতের প্রেমকাব্য
শরতের আকাশ আজ নীলের দিগন্ত,
সাদা মেঘ ভেসে যায় অনন্ত।
কাশফুল দোলে নদীর তীরে,
তুমি এলে ভালোবাসা ভরে।
শিউলির ঘ্রাণ ভোরের বেলায়,
গোধূলি নামে শেফালির ছায়ায়।
গন্ধরাজ হাসে রাতের অন্তরে,
তুমি আমি মিশে যাই প্রেমের সুরে।
অভিমানের রঙ মিশে যায় হাওয়ায়,
কান্নাও হাসিতে রূপ নেয় ছলনায়।
হৃদয় খুলে দেয় গোপন ব্যাকুলতা,
ভালোবাসা মানে তো এভাবেই সত্তা।
শরতের মাটি, ফুল আর আকাশ,
তাদের মাঝে বোনা প্রেমের প্রকাশ।
তুমি আমি যদি থাকি নিরন্তর,
শরতের প্রেম হবে চির অমর।
**কলমে,
এস এফ সেলিম আহম্মেদ**
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন