অক্ষরের আকাশগাঁথা | এস এফ সেলিম আহম্মেদ
অক্ষরের আকাশগাঁথা এস এফ সেলিম আহম্মেদ অ আ ক খ—আদি অনন্তের ডাক, অন্ধকার ভেঙে জ্বলে আলোর ফাঁক। শূন্যের বুকে শব্দের শিখা, অক্ষরে জাগে অস্তিত্ব-দীক্ষা। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ— স্বরের সাগরে সুরের নৌ। হ্রস্ব দীর্ঘ প্রাণের টান, নিঃশ্বাস জুড়ে মহাগান। ঋ-তে ঋষির ঋতুচক্র, ঐ-তে ঐক্য বিশ্বমন্ত্র। ও-তে ওমের অনুরণন, ঔ-তে ঔজ্জ্বল্য চিরজাগরণ। ক খ গ ঘ ঙ—কালের কাব্য, খোলা আকাশে খুঁজে স্বরাভ্য। গভীর গানে গোপন রাগ, ঘূর্ণি ভেঙে জেগে ওঠে ভাগ। ঙ-এর নীরব নীল উচ্চার, অন্তঃস্বরের গোপন দ্বার। চ ছ জ ঝ ঞ—চেতনার চূড়া, ছায়ায় লেখা জীবনের সুরা। জাগে জিজ্ঞাসা ঝলক-ঝরে, জ্ঞানের ঢেউ অন্তরে ভরে। ঞ-এর কোলে নীরব ধ্যান, অদৃশ্য তবু গভীর জ্ঞান। ট ঠ ড ঢ ণ—মাটির মান, ঠাঁই দাঁড়ায় ঐতিহ্য প্রাণ। ...