মমতার ছায়া | এস এফ সেলিম আহম্মেদ
মমতার ছায়া
এস এফ সেলিম আহম্মেদ
আজ শূন্য হয়ে গেল ঘরটা,
যেখানে হেসে ভরতো আলো।
মমতার হাতের উষ্ণতা
চোখে এসে মিলায় না কোনো ছায়ার সাথে।
মামী, তোমার কণ্ঠের সুর এখনও বাজে,
মনের গভীরে গোপন কণ্ঠে।
প্রিয় স্মৃতিগুলো ছুঁয়ে যায় হৃদয়,
বেদনা হয় নীরব শিরায়।
যেখানে ছিলে তুমি,
সেখানে যেন বয়ে চলে শান্ত নদী।
মামী, তোমার হাসি আর নেই,
শূন্যতার ঘ্রাণে ভেসে যায় দিন-রাত্রি।
তোমার রান্নার ঘ্রাণ,
তোমার গল্পের নরম ছোঁয়া,
সবই আজ মনে পড়ে,
মিষ্টি স্মৃতিতে ভরে ওঠে হৃদয়।
মরুতে একাকী পথ চলা,
তবুও তোমার স্মৃতিই পথ দেখাবে।
মামী, অস্তিত্ব হারিয়লে তুমি,
কিন্তু হৃদয়ের কোণে চিরকাল বাঁচবে।
তোমার ভালোবাসা ছাড়া জীবনটা অর্ধেক,
তবু জানি, তুমি আছো প্রতিটি বুকে,
প্রতি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়,
মমতার ছায়া হয়ে, চিরকাল আমার পাশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন