ভাঙা আয়নায় শহর | একটি গভীর অনুভূতির বাংলা কবিতা | SF SELIM AHMMED

 ভাঙা আয়নায় শহর  

কবি: এস এফ সেলিম আহম্মেদ।

তারিখ : ০৩ মে ২০২৬ ইং ।


হয়তোবা এই ব্যস্ত ভিড়ের শহরে  

তোমায় আমি নতুন করে চিনবো,,,,,  


অচেনা আলোয় /  

পুরনো মুখের ছায়া দেখে—  

থেমে যাবো :  

নাকি হাঁটবো পাশ কাটিয়ে =  


তুমি কি তখনও  

আমার নামটাকে  

মনে রাখবে?  


নাকি—  

সময়ের ভাঙা আয়নায়  

আমরা দু’জনেই  

শুধু প্রতিচ্ছবি :  

কেউ না / কারো না  


এই শহর জানে—  

কতবার মানুষ  

মানুষকে চিনে  

আবার হারায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছায়া | প্রেমের অতীতের এক হৃদয়স্পর্শী আধুনিক কবিতা

বাঁশির ভেতর শর্মিলা | আবেগঘন প্রেমের কবিতা | এস এফ সেলিম আহম্মেদ

নীল আকাশের প্রান্তে | প্রেমময় আধুনিক কবিতা | এস এফ সেলিম আহম্মেদ