জলভেজা নতুন শুরু | বৃষ্টি, প্রেম ও পুনর্জন্মের কবিতা
জলভেজা নতুন শুরু
কবি: এস এফ সেলিম আহম্মেদ।
তারিখ: ০৩ মে ২০২৬ ইং।
এখনো ইচ্ছে হয়—
বৃষ্টিতে ভিজি,
কিন্তু আর সেই পুরোনো ভেজা না।
তখন—
জল ছিল স্মৃতি,
ভিজতাম একা /
অদৃশ্য কারো অভাবে।
এখন—
বৃষ্টি মানে
দুইটি হাতের মাঝখানে
একটা উষ্ণ পৃথিবী।
হারানো দিনগুলো =
ভেজা কাগজ, ছিঁড়ে যাওয়া শব্দ।
আজ—
তোমার আঙুলে আঙুল রেখে
আমি আবার লিখি—
জলভেজা নতুন শুরু।
বৃষ্টি নামে,
কিন্তু এবার
আমি ডুবে যাই না—
আমি জন্মাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন