হামার গাইবান্ধা: প্রকৃতির আঁচল

 হামার গাইবান্ধা বাহে
কলমে: এস এফ সেলিম আহম্মেদ।

হামার গাইবান্ধা বাহে,  
নদীর ঢেউ খেলে টানে।  
যমুনা-ব্রক্ষপুত্র বাহে,  
গান বাজে প্রাণে।  

ধানের শিষ দোলে বাহে,  
রোদ্দুর ঝলোমলো করে।  
নাও বাইয়া যাই যমুনায়,  
ঢেউরে খেলে দূরে।  

শিমুলে আগুন বাহে,  
পলাশ লালটে রং দোলে।  
গাঙের পারে বাঁশি বাজে,  
জাগে প্রাণের রসোই ।  

মাঠে মাঠে হাসে বাহে,  
লাউ-কুমড়া লতা সই।  
কৃষাণীগো গাই গান বাহে,  
ঘুরে ঘরে সারা শখ।  

হামার মাটি, হামার প্রাণ,  
ছাড়ি কইবা যাই?  
গাইবান্ধার টান বাহে,  
বুকের ভিতর পাই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছায়া | প্রেমের অতীতের এক হৃদয়স্পর্শী আধুনিক কবিতা

"রমজান" — এস এফ সেলিম আহম্মেদ | আধুনিক আত্মজাগরণের কবিতা

মাতৃ ভাষা | রক্তে লেখা একুশ